‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ভূমিকম্প ও অগিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের আয়োজেন দুর্যোগ ব্যবস্পপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় ভূমিকম্প ও অগিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। পরে আলাচনা সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে আলাচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা ত্রাণ ও পুনবাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, ফায়ার সার্ভিস উপ-সহকারি পরিচালক দেওয়ান সোহল রানা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম ও জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার ইউডিএ বাবলু রজা প্রমূখ।এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও যুব রেডক্রিসটর সদস্যরা উপস্থিত ছিলন।

