ঢাকাMonday , 10 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

Link Copied!

মাগুড়া জেলার আলোচিত শিশু আছিয়াকে ধর্ষণসহ সারাদেশ ব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার সকাল সাড়ে ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের শিক্ষার্থীর ব্যানারে পাঁচবিবি পাঁচ মাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ছাড়া মানববন্ধনে সাধারণ মানুষ ও গৃহবধূগণও অংশগ্রহণ করেন। ধর্ষকের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, জেগেছে রে জেগেছে বাঘিনীরা জেগেছে, ধর্ষকের শাস্তি মৃত্যু মৃত্যু শ্লোগান সম্বলিত প্লে কার্ড হাতে শতাধিক ছাত্র ছাত্রী, নারী ও পুরুষের অংশগ্রহণে প্রায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আল আমিন ফকির, ছাত্র প্রতিনিধি আজিজুল হক তপু, নাহিদ হোসেন, ফারজানা, গুলশান আরা গালিন, নারী উদ্যোক্তা হীরা ও ইব্রাহিমসহ অনেকে। মানববন্ধন শেষে ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করা হয়।