ঢাকাMonday , 10 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ধর্ষণের প্রতিবাদে মুহসিন কলেজ ছাত্রদলের মানববন্ধন

Link Copied!

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে খুলনা নগরীর খালিশপুরস্থ সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের প্রধান ফটকের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কলেজ ছাত্রদল এই মানববন্ধন কর্মসূচির পালন করে। এ সময় শিক্ষার্থীরা বলেন, দেশে নারী নিপীড়নের ঘটনা নতুন নয়। তবে দুঃখের বিষয় হচ্ছে শাসকদের দায়িত্বহীন আচরণ। বিপ্লব পরবর্তী সময়ে এমন বিচারহীনতা ও নিরাপত্তাহীনতা কখনোই কাম্য নয়। ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইবুনাল গঠন করে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। বিক্ষোভে শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে বিচার কর’ প্রভৃতি স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিরাজ হোসেন মানিকের সঞ্চালনায় ও কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আবু সালে শিমুলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, ছাত্রনেতা সাগর সর্দার, হাসিবুল ইসলাম, আবু সালে, ফয়সাল, ইমন, সাব্বির, মুজাহিদ, আপন, পারভেজ, শাফিন শান্ত, মাহিম, মুমিন, প্রেম, তাসনিম, মেহেরিন বিশ্বাস, মেঘলা, আফসানা প্রমূখ।