গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি ও শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) শ্রীপুর নূর সুপার মার্কেটে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি কার্যালয়ে এ আয়োজন করা হয়। শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেনের সভাপতিত্বে এবং শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি তাজুল ইসলাম সানির পরিচালনায় ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ। বিশষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আলমগীর হোসেন এবং সোনালী ব্যাংক সিংহশ্রী শাখার সিনিয়র অফিসা ররুহুল আমীন। অন্যান্যের মাধ্যমে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনিছুর রহমান শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, সহ-সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সম্পাদক নাঈম মেহেদী, সাংগঠনিক সম্পাদক আবব্দুর রউফ রুবেল, রফিকুল ইসলাম বিপ্লব, নূুরুল আজিম বাবুল, মাহফুজর রহমান ইকবাল, কোষাধ্যক্ষ সাদেক মিয়া, রাকিবুল ইসলাম আকন্দ, এস এম জহিরুল ইসলাম, সফিকুল ইসলাম, আবু সাঈদ, মোহাম্মদ রোকনুজ্জামান, নজরুল ইসলাম প্রমূখ।

