ঢাকাMonday , 10 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই স্লোগানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সরিষাবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া, উপজেলা এলজিডি প্রকৌশলী জাহিদুল ইসলাম, মৎস কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ, পিংনা ইউপি সচিব মুমিনুল ইসলাম, ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান, আওনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনা বেগম, পোগলদিঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ লাল মিয়া সরকারসহ সাংবাদিক ও সুধিজনরা। এ সময় দুর্যোগ মোকাবেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে মহড়ার মাধ্যমে বহুতল ভবনে আগুন লাগলে কিভাবে রক্ষা পাওয়া যাবে, বাসাবাড়ীতে আগুন লাগলে কিভাবে রক্ষা পাওয়া যাবে এবং গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে তা নিভানো যাবে সে বিষয়ে ধারণা দেন সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শহিদুল ইসলাম।