ঢাকাMonday , 10 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দর্শনা কেরু এন্ড কোম্পানিতে আওয়ামী লীগের আস্তানা তৈরিতে ব্যস্ত এম ডি রাব্বিক হাসান

Link Copied!

শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন ঘিরে চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে চলছে অস্থিরতা। এ নির্বাচনে ফ্যাসিস্টের দোষরেরা যাতে অংশ নিতে না পারে সেজন্য শ্রমিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দরা শনিবার বেলা ১১টার দিকে কেরুজ ব্যবস্থাপনা পরিচালকের সাথে দেখা করে এ দাবি জানায়। এদিকে দর্শনা ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী বিকেলে মানববন্ধন করেছে প্রেসক্লাবের সামনে। সেখানেই ছাত্রদলের নেতৃবৃন্দ দাবি করেন কেরুজ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে যাতে ফ্যাসিস্টের দোসররা অংশ নিতে না পারে। তাদের প্রতিহত করতে সকলকে সোচ্চার আহ্বান জানানো তারা । অভিযোগ উঠেছে, দর্শনা কেরু এন্ড কোম্পানিতে আওয়ামী লীগের দোসরদেরকে নিয়ে নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। সব পদেই আওয়ামী লীগের প্রার্থী দিয়েছেন রাব্বিক হাসান । দর্শনা পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন নফর কেরুতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী করেছেন। অপরদিকে দর্শনা পৌর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম প্রিন্স কেরুতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী করেছেন। এদিকে আওয়ামী লীগের অন্যতম ডোনার ফ্যাসিস্ট সরকারের অন্যতম এক কর্মী তৈয়ব আলী কেরুর সভাপতি পদে প্রার্থী হবেন। আরো একজন আওয়ামী লীগের ডোনার বর্তমান সভাপতি ফিরোজ আহমেদ সবুজ তিনিও প্রার্থী হবেন। অন্যদিকে আওয়ামী লীগের আরো এককর্মী। হাফিজ তিনি কেরুতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন। এরা সাবাই ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মা ভাজন সাবেক এমপি আলি আজগার টগরের একান্ত কাছের মানুষ। আর এদের কেই নিয়ে চুয়াডাঙ্গা জেলার প্রাণকেন্দ্র দর্শনা কেরু এন্ড কোম্পানিতে আওয়ামী লীগের আস্তানা গড়ে তুলছে আওয়ামী লীগের দালাল কেরু অ্যান্ড কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।