ঢাকাSunday , 9 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল ধর্ষনের বিরুদ্ধে মিছিল ও পথসভা অনুষ্ঠিত

Link Copied!

দেশব্যাপী যৌন নিপীড়ন ও ধর্ষনের বিরুদ্ধে রুখে দাড়াবার অঙ্গিকার নিয়ে নড়াইলে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩ টায় নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) নড়াইল জেলা শাখার আয়োজনে পুরাতন বাসটার্মিনাল এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে নড়াইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় নিরাপদ সড়ক আন্দোলন নড়াইলের সভাপতি লামিয়া সুলতানা, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এইচ এম মনিরুজ্জামানসহ কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলে পরবর্তী বক্তব্যে বক্তারা, ৯ দফা দাবী জানিয়ে দেশব্যাপী যৌন নিপীড়ন ও সংগঠিত ধর্ষনের তীব্র নিন্দা জানান।