ফুলবাড়ী উপজেলা চত্বরে মৎস অফিস কর্তৃক অভিযান চালিয়ে কারেন্ট জাল ও চায়না রিং জাল ধ্বংস করেন। গতকাল রবিবার দুপুর ১টায় ফুলবাড়ী উপজেলা চত্বরে মৎস অফিস কর্তৃক অভিযান চালিয়ে কারেন্ট জাল ও চায়না রিং জাল ধ্বংস করেন ফুলবাড়ী উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার। উল্লেখ্য যে, গত ৬ মার্চ বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে বালুপাড়া যমুনা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জাল ২শত মিটার ও চায়না রিং জাল ২টি আটক করেন। আটককৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ফুলবাড়ী উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার জানান, কিছু অসাদু ব্যক্তি অবৈধ্যভাবে যমুনা নদীতে কারেন্ট জাল ও চায়না রিং জাল বসিয়ে পোন মাছ ধরছেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে জালগুলি আটক করি এবং ধ্বংস করে দেই। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা মৎস অফিসের সহকারী মোঃ আব্দুল লতিফ শেখসহ মৎস অফিসের সকল কর্মকর্তা কর্মচারী ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

