ঢাকাSunday , 9 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়দেবপুরে নারীসহ ৪জনকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা

Link Copied!

গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ চারজনকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তাদের হামলায় চারজন আহত হয়। শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১ টায় জেলার জয়দেবপুর থানার বিকেবাড়ি (তালতলী) এলাকায় এ ঘটনা ঘটে। হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় ওইদিন রাতে জয়দেবপুর থানায় মামলা রুজু হয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।ভুক্তভোগী শাহীনুর পলান জয়দেবপুর থানার বিকেবাড়ি (তালতলী) এলাকার শুকুর পলানের ছেলে। হামলায় আহতরা হলো শাহীনুর পলান (৩৮), আশরাফুল ইসলাম (২৫), তামিম (২০) এবং আমেনা বেগম (৪৭)। গুরুতর আহত আমেনা বেগম ও তামিমকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। আসামীরা হলেন একই এলাকার আরমান (২৮), সালমান (২৫), মৃত সামাদ দফাদারের ছেলে শহিদুল ইসলাম (৪৮), শহিদুল ইসলামের ছেলে বাপ্পি (১৯), মৃত উসমানের ছেলে সোহেল (৩২), মৃত সামাদ দফাদারের মেয়ে হাওয়া বেগম (৪৮)। শাহীনুর পলান বলেন, আমাদের ভোগদখলীয় সম্পত্তি ও বসত বাড়ি জোর পূর্বক দখল করার জন্য দীর্ঘদিন যাবত মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উল্লেখিত আসামীসহ তাদের ৩/৪ জন অজ্ঞাত সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্রসহ বসত বাড়িতে প্রবেশ করে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে আসামীরা তাকে মারধর করে হত্যার হুমকি দেয়। এসময় ভাগিনা আশরাফুল ইসলাম ও তামিম তাকে রক্ষা করতে এগিয়ে আসিলে আসামীরা তাদেরকেও মারধর করে হত্যার হুমকি দেয়। তাদের চিৎকারে সহোদর বড় বোন আমেনা বেগম এগিয়ে আসলে তাকে ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা তাকেসহ পরিবারের লোকজনদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। অভিযুক্ত আরমান ও সালমানের মুঠোফোনে একাধিকাবার ফোন দিলেও রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, নারীসহ ৪জনকে কুপিয়ে হত্যা হত্যা চেষ্টার ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। যত দ্রুত সম্ভব আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।