“সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে (৮ মার্চ ) শনিবার দুপুরে যশোরের কেশবপুরে পিএফজির সম্মিলিত অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ণ সভা অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির উদ্যোগে শনিবার সকালে পরিত্রাণ কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এফসিডিওর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় রাজনৈতিক, ধর্মীয় এবং জাতিগত সম্প্রীতি জোরদারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন পিএফজির যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম। অনুষ্ঠানে পিএফজির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন এলাকা সমন্বয়কারী এস. এম রাজু জবেদ। সভায় কেশবপুর উপজেলায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য গৃহীত কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা প্রনয়োন এবং আক্রান্ত ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডসমূহে পিস ইভেন্ট আয়োজন, ইউনিয়ন পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপ, পিএফজির পিএফবিটি প্রশিক্ষণ বাস্তবায়ন, ইয়ুথদের সোশ্যাল অ্যাকশন প্লান বাস্তবায়ন পরিকল্পনা করা হয়। এছাড়া জানুয়ারি থেকে মার্চ ২০২৫ পর্যন্ত পিএফজির সদস্যদের সম্পাদিত কাজের অগ্রগতি মুল্যায়ন এবং এপ্রিল ২০২৫ থেকে জুন ২০২৫ পর্যন্ত ত্রৈমাসিক কর্মপরিকল্পনা প্রনয়োন করা হয়। পিএফজির সমন্বয়কারী মুনছুর আজাদের সঞ্চালনায় মূল বক্তব্য সমন্বয় করেন এমআইপিএস প্রকল্পের যশোর রিজিওনের ফিল্ড কো-অর্ডিনেটর আশরাফুজ্জামান। আরো বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু, সুফিয়া পারভীন, সাংবাদিক মোতাহার হোসাইন, এম আব্দুল করিম, পরেশ দেবনাথ, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ মান্নান, ইউপি সদস্য শাহানাজ পারভীন, নাগরিক সংগঠনের আব্দুল খালেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সৈয়দ আকমল আলী, উজ্জল কুমার দাস, তরিকুল ইসলাম, এবং স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষ্যে নারীদের সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরা হয় এবং নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ বৃদ্ধির ওপর আলোকপাত করা হয়।

