ঢাকাSunday , 9 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা লেবার পার্টির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

আজ ৯ মার্চ (রবিবার) বিকাল ৪টায় বাংলাদেশ লেবার পার্টি, খুলনা জেলা শাখার উদ্যোগে অস্থায়ী জেলা কার্যালয়ে মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা লেবার পার্টির সভাপতি অধ্যক্ষ একেএম সাইফুদ্দোহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা লেবার পার্টির সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ মঈনুদ্দিন, জেলা সদস্য রেজাউল করিম, মোঃ সাব্বির আহমেদ ও জেলা ছাত্র মিশনের আহবায়ক মোঃ সুলতান মাহমুদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ একেএম সাইফুদ্দোহা বলেন, শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় লেবার পার্টিকে তৃনমূল পর্যায়ে সুসংগঠিত করতে হবে। বিগত ৫ আগষ্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে লেবার পার্টি নেতা আউয়াল মিয়া ও ছাত্রমিশনের সদস্য নাঈম হাওলাদারের রক্ত আমাদের সাংগঠনিক শক্তি ও মনোবলকে আরো ইস্পাত কঠিন করেছে। আমরা লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরানের নেতৃত্বে লেবার পার্টি ও ছাত্রমিশনের দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।

সভায় খুলনা মহানগর লেবার পার্টির সাবেক সভাপতি, প্রখ্যাত শ্রমিকনেতা ভাষাসৈনিক আলহাজ্ব লোকমান হাকিম সহ গনতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।