ঢাকাSunday , 9 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় মাছের ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

Link Copied!

সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গোপীনাথপুর এলাকার একটি মাছের ঘের থেকে আব্দুর রহমান গাজী নামের এক ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। আব্দুর রহমান গাজী (৪৮) সাতক্ষীরা সদর উপজেলার মৃত বাবর গাজীর ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, আব্দুর রহমান জনৈক অহিদের ঘেরের পাহারাদার ছিলেন। রাতে আব্দুর রহমান ঘেরে যান। সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অহিদের ঘেরের পাশে আইউব আলীর ঘেরের ধানক্ষেত হতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। চোর প্রতিরোধে ধানক্ষেতসহ ঘেরের চারদিকে বিদ্যুতের তার জড়িয়ে রাখা হয়েছিল। বিদ্যুৎস্পর্শে আব্দুর রহমানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।