ঢাকাSunday , 9 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Link Copied!

ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন” এই মূলনীতির ওপর ভিত্তি করে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে শনিবার (৮ মার্চ) সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মহিলা বিষয়ক কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্টজনেরা। আলোচনায় বক্তারা নারীর অধিকার, সমাজে তাদের ভূমিকা, কর্মসংস্থানে সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক ইসরাত ফারজানা তার বক্তব্যে বলেন, “সমাজের প্রতিটি স্তরে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারী শিক্ষার প্রসার এবং অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করে তোলার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।” জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা সংস্থার পক্ষ থেকে নারীদের উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম তুলে ধরা হয়। বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর অধিকার সুরক্ষা এবং রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীদের আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন পেশার নারীরা তাদের জীবনের সফলতার গল্প তুলে ধরেন এবং নারীদের অগ্রগতিতে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। আয়োজনে ছিল জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা সংস্থা ঠাকুরগাঁও। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা। উৎসবমুখর পরিবেশে নারীরা তাদের মতামত ভাগ করে নেওয়ার সুযোগ পান এবং নারী অধিকার বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হয়।