ঢাকাSunday , 9 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ ১ জন আটক

আইএসপিআর
March 9, 2025 12:01 am
Link Copied!

আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধ মূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ৭ মার্চ রাতে ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার চরফ্যাশন হাইওয়ের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে বাস স্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের পিছন হতে ৭ কেজি গাঁজা ও ২ টি বাটন মোবাইলসহ তাকে আটক করা হয়। এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে। চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিনের নেতৃত্বে এ চক্রটি দীর্ঘদিন যাবৎ ভোলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও মোবাইলসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।