“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে শনিবার (৮ মার্চ-২৫) যশোরের কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানীর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর শাখার সভাপতি শামীম আখতার, উপজেলা সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আফসানা আফিয়া, কেশবপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার আঞ্জু মনোয়ারা, পুলিশ উপপরিদর্শক (এসআই) সাইমুন হোসাইন।

