ঢাকাSaturday , 8 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

Link Copied!

মুন্সীগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে সেকান্দার আলী চোকদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেকান্দার মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী সেরাজবাদ গ্রামের ইসমাইল চোকদারের ছেলে। তিনি মুন্সীগঞ্জ সদরের চরমুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করেন বলে জানা গেছে। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে ৯৯৯-এ কল দিলে পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। মুন্সীগঞ্জ সদর থানার সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২ মার্চ বিকাল ৩টার দিকে ওই ধর্ষণের ঘটনা ঘটে। তবে বিষয়টি শুক্রবার রাতে জানাজানি হয়। পরে ধর্ষণের ঘটনায় দুই শিশুর মধ্যে একজনের মা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। আরও জানানো হয়, ওই দুই শিশু বয়স ৮ বছর ও ১০ বছর। তাদের পরিবারের সঙ্গে সদরের চরমুক্তারপুর এলাকায় ভাড়াবাড়িতে থাকতো। দুই শিশুকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের নির্জনে নিয়ে ধর্ষণ করে আসামি। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম জানান, শুক্রবার রাতে দুই শিশুর একজন তার মা’কে ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা আসামিকে আটক করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ সেখানে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ওই মা। এদিকে, দুই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান ওসি।