মোংলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষে শনিবার (৮ মার্চ) সারাদেশের মতো মোংলায় আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। মোংলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে মহিলা বিষয়ক কর্মকর্তা, ইশরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, শুধু আন্তর্জাতিক নারী দিবসের এ বিশেষ দিন ৯ বছরের প্রত্যেকটি দিন নারী ও কন্যা শিশুদের সম্মান দিতে হবে নারীদের অধিকার প্রতিষ্ঠা, সব ধরনের সহিংসতা, নারী এবং কন্যাশিশু নির্যাতন বন্ধে সবাইকে কাজ করতে হবে নারী ছাড়া কোনো কাজই সম্ভব নয়। নারীরা আজ স্বাবলম্বী হয়ে উঠছে নিজেদের পায়ে তারা দাঁড়িয়ে সকল ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন। আলোচনা সভায় কর্মক্ষেত্রসহ সব স্তরে নারীদের অধিকার, সমতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন বক্তরা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব হাসান, মোংলা থানা সাব ইন্সপেক্টর মনিরুজজামান, মোংলা জপজেলা জাইকা প্রকল্প আতিফুল ইসলাম ও বিভিন্ন এনজিও ও উপজেলা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

