ঢাকাSaturday , 8 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Link Copied!

অধিকার,সমতা,ক্ষমতায়ন-নারী ও কণ্যার উন্নয়ন- এ প্রতিপাদ্যকে সামনে  রেখে মাদারীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। শনিবার (৮ মার্চ) মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবন মিলনায়তনে মাদারীপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা ও সনাক-টিআইবি মাদারীপুরের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সরকার মাদারীপুরের উপ পরিচালক উপসচিব মোহাম্মদ হাবিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুরের জেলা প্রশাসক মোছা ইয়াছমিন আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজমী তন্বি, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিবা সাবাব, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজনিন আফরোজ, সনাক-টিআইবি মাদারীপুর সভাপতি খান শহিদ, সহ সভাপতি আন্না আক্তার প্রমূখ। সভায় বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনে নতুন বাংলাদেশে নারীর প্রতি সংহিসতা  রোধসহ নারীদের অধিকার নিশ্চিতে নানা আয়জনে রাষ্ট্রকে আরো শক্তশালী করার আহ্বান জানান।