ঢাকাThursday , 6 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দি শহীদ সাগর চত্বর উদ্ধোধন করলেন বিভাগীয় কমিশনার।

Link Copied!

বালিয়াকান্দিতে শহীদ সাগর চত্বর উদ্ধোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে বালিয়াকান্দি ওবদার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাগরের নামে শহীদ সাগর চত্বর উদ্ধোধন করেন।এরপর বালিয়াকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার,বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেল সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন, কৃষি অফিসার রফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা জুবায়ের আহম্মেদ প্রিন্স,শহীদ সাগরের বাবা তোফাজ্জেল হোসেন সহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।