ঢাকাWednesday , 5 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ৪ জনের বিরুদ্ধে আদালতে দুদকের চার্জশিট দাখিল

Link Copied!

মাদারীপুরের কদমবাড়ি ইউনিয়ন পরিষদের ৯টি প্রকল্পের মধ্যে কাজ না করে সিংহভাগ টাকা আত্মসাত কারার অভিযোগে চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে দুদকে মামলা হয়। দীর্ঘ তদন্ত শেষে সম্প্রতি আদালতে চার্জসিট জমা দিয়েছে মাদারীপুর দুদক। এই মামলায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। দুদকের মামলা সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরের ৯টি প্রকল্প বাবদ ১৫ লাখ ৬৪ হাজার ৯ শত ৯৯ টাকা বরাদ্দ পায়। বরাদ্দের এই টাকার মধ্যে ১১ লাখ ৩৯ হাজার ৩৭২ টাকা ৯৬ পয়সা ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান পলাশ রানী মন্ডল, ইউপি সদস্য ময়না বিশ্বাস, পরিষদের সাবেক সচিব রতন কুমার বৈদ্য ও ইউপি চেয়ারম্যান বিধান বিশ্বাস এই চার জনে আত্মসাৎ করেছে বলে দুদকের তদন্তে উঠে এসেছে। দুদক আসামীদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, সংশ্লিষ্ট চেকের কাউন্টার ফয়েল, চেক বিতরণ রেজিস্টার ও ক্যাশ রেজিস্টা গায়েব করার অভিযোগ এনে দণ্ডবিধির ৪০৯/২০১/১০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারার অপরাধ করেছে উল্লেখ করে আদালতে চার্জসিট দাখিল করেছে। মাদারীপুর দুদকের উপ-পরিচালক আতিকুর রহমান বলেন, এই আসামীরা ইউনিয়নের সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করে নিজেরা লাভবান হওয়ার জন্য প্রকল্পের কাজ না করে সিংহভাগ টাকা আত্মসাৎ করেছে। এটি একটি অপরাধ। এরপর এই অপরাধ ঢাকতে তার প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। আমরা আদলতে চার্জসিট দিয়েছি। এখন এই আসামীদের বিষয়ে আদালত সিদ্ধান্ত দিবে।