ঢাকাWednesday , 5 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিএনআরএসের সহায়তায় ধানসাগর ইউনিয়নের রতিয়া খাল পুনঃখনন

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় সিএনআরএস দীর্ঘদিন ধরে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে খাল পুনঃখনন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নবপল্লব প্রকল্পের আওতায় ইসিএ অন্তর্ভূক্ত শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে ওহাব আকনের বাড়ি থেকে হাবিব মওলানার বাড়ি পর্যন্ত ২২০০ মিটার খাল পুনঃখননের কাজ চলমান রয়েছে। খালটি দীর্ঘদিন পতিত ছিল। প্রায় ৩০ বছর পূর্বে খালটি খনন করা হলেও বর্তমানে মৃতপ্রায়। বর্ষা মৌসুমে খালটিতে ১.৫-২ ফুট পানি থাকলেও গ্রীষ্ম ও খরা মৌসুমে খালটিতে কোনো‌ পানি‌ থাকে না। সংশ্লিষ্ট এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় খালটি পুনঃ খনন করা হলে এলাকায় মিষ্টি পানির সংরক্ষণ বাড়বে। এতে ৫০০ পরিবার উপকৃত হবে। দুই হাজার একর জমিতে এক ফসলি থেকে দুই তিন ফসলি জমির আবাদ শুরু হবে ।ফলে কৃষকেরা উপকৃত হবে। অত্র খালে পানি আসলে মাছের অভয়াশ্রম হবে। সেখানে শোল, কৈ, মাগুর, টাকি প্রভৃতি মাছের চাষ সম্ভব হবে। প্রায় ৫-১০ হাজার গবাদি পশু পাখির জীবন রক্ষা পাবে। খাল খননকে ঘিরে এলাকার জনসাধারণ এর মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসন, কৃষি অফিসসহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেকহোল্ডার সিএনআরএস কর্তৃক খাল পুনঃখননের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ রকম আরও সময়োপযোগী প্রকল্প হাতে নেওয়ার জন্য সিএনআরএসকে অনুরোধ করেছেন।প্রকল্প সংশ্লিষ্ট ম্যানেজার জনাব ইমাম মেহেদি হাসানের সাথে কথা বলে জানা যায়, ফান্ড প্রাপ্ত সাপেক্ষে নবপল্লব প্রকল্প এই ধরনের উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে।