ঢাকাWednesday , 5 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুর পৌরসভায় টেন্ডারকে কেন্দ্র করে কর্মকর্তা ও কর্মচারিদের কর্মবিরতি

Link Copied!

যশোরের কেশবপুর পৌরসভার টেন্ডার নিয়ে পৌর সচিবের সঙ্গে এক সাব-ঠিকাদারের বাকবিতন্ডার এক পর্যায়ে অনির্দিষ্ট কালের জন্য পৌরসভায় তালা ঝুলিয়ে দিয়েছেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেলেে কেশবপুর পৌর সভার অফিস চলাকালিন সময়, পৌর শহরের ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলন আব্দুর বারিক বিশ্বাসের ছেলে সাব-ঠিকারদার মেহেদি হাসান, পৌর ভবনে গিয়ে স্থানীয় ভূমি অফিস চত্তরের সিসি ঢালাইয়ের (রাস্তার কাজের) বিষয়ে পৌর সচিব মোশারফ হোসেনের নিকট জানতে চান। এ সময় দুজনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে পৌর সচিবের নেতৃত্বে পৌর সভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা অফিসের সকল কার্যক্রম স্থাগিত করে এর বিচারের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে তারা জানান। মেহেদি হাসান বলেন, ভূমি অফিসের একটি কাজ নিয়ে পৌর সচিব মোশারফ হোসেনের সাথে তার কথা হয় মাত্র। বাকবিতন্ডা হয়নি। পৌরসভার সচিব মোশারফ হোসেন বলেন, মঙ্গলবার বিকালে মেহেদি হাসান বিশ্বাস পৌরসভায় প্রবেশ করে তার কাছে ভূমি অফিসের টেন্ডারের বিষয়ে জানতে চান। এ সময় তিনি তার সাথে খারাপ আচরণ করেন। তারা বলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জাকির হোসেনকে বিষয়টি জানিয়ে অফিস বন্ধ করে আমরা কর্মবিরতি পালন করছি। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জাকির হোসেন বলেন, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।