ঢাকাWednesday , 5 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ইফতার সামগ্রী বিতরণ

Link Copied!

মণিরামপুর বালিয়াডাঙ্গা খানপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আস-সুন্নাহ’র স্থানীয় প্রতিনিধি মাওলানা আশরাফ ইয়াসিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইমদাদিয়া মাদানি নগর মাদ্রাসার মুহতামিম মুফতি রশিদ বিন ওয়াক্কাস। নাসিম খানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর থানা অফিসার ইনচার্জ গাজি নুর মুহাম্মদ, আস-সুন্নাহ কেন্দ্রীয় প্রতিনিধি মাওলানা শুয়াইব, বালিয়াডাঙ্গা খানপুর কলেজের অধ্যাক্ষ আসাদুজ্জামান শাহিন, মণিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিসার উদ্দিন খান আজম, সহ সভাপতি জি এম ফারুক আলম প্রমূখ। আস-সুন্নাহ ফাউন্ডেশনের মণিরামপুর প্রতিনিধি আশরাফ ইয়াছিন জানান, এই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানবতার পাশে দাড়িয়েছে। এ বছর ইফতার সামগ্রী বিতরণ ও দাওয়াহ কার্যক্রমে অন্তত ত্রিশ হাজার পরিবারকে ইফতারি সহায়তা প্রদানের টার্গেট করেছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার মণিরামপুরে ১০০টি অসহায় হত-দরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রতিটি পরিবারকে ২ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ২ কেজি ডাল এবং ১ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়েছে।