ঢাকাWednesday , 5 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Link Copied!

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ব্র্যাক মোড় এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে মঙ্গলবার বিকেলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়ন্ত কুমার রায় নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জয়ন্ত কুমার রায় লালমনিরহাটের কালীগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের ধরনী কান্তের ছেলে। স্থানীয়রা জানায়, এদিন বিকেলে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীতদিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জয়ন্ত কুমার রায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলী ভুট্টো জানান, চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।