ঢাকাWednesday , 5 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এ দেশে যারাই জন্মগ্রহণ করেছে তারাই দেশের গর্বিত নাগরিক বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

Link Copied!

বুধবার সকালে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতের জনসভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন বিশেষ করে মুসলমান ভাইদের বলবো অন্য ধর্মের মানুষদের কষ্ট দিবেন না। যারা এ দেশকে মেজরিটি মাইনোরিটি করে রেখেছিলেন তারাই মাইনোরিটিদের জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। ৭২’র পর থেকে এখন পর্যন্ত যেসব এমন ঘটনা ঘটেছে তার শ্বেতপত্র প্রকাশ করা হোক। আমরা দেশের মানুষের সমর্থন পেলে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো যেখানে পাশ করার পর তাকে চাকরির অফার দেয়া হবে। কেউ বেকার থাকবে না। কৃষিভিত্তিক এলাকা হিসেবে পঞ্চগড়ে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বেকারের মালা গলায় নিয়ে ঘুরার চেয়ে কৃষিবিদ হওয়া অনেক ভালো। একজন কৃষক এক সেকেন্ডের জন্য বেকার থাকে না। যেসব এলাকা এর আগে বঞ্চিত হয়েছে সরকারে গেলে তারা তাদের পাওনা আগে পাবে। আমরা বাংলাদেশকে মানবিক বাংলাদেশ গড়তে চাই, আমরা দেশকে গডফাদারের বাংলাদেশ দেখতে চাই না, মাফিয়াতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না। ফ্যাসিবাদ সরকারের সময় ও ২৪’র অভ্যুত্থানের শহীদদের গভীরভাবে স্মরণ করছি। আগামীতে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মানে যুব সমাজকে আরেকবার গর্জন করতে হবে। কেউ কেউ আমাদের এখনো ভয় দেখায়। আরে ভাই যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ তাতের ফাঁসির ভয় দেখান। এই ভয় করলে আমাদের নেতাদের ফাসিকাষ্ঠে ঝুলতে হতো না। তারা হাসতে হাসতে জীবন দিয়েছে। সমাজের উন্নয়নের মা বোনদেরও ভূমিকা। এতোদিন আপনারা যে সম্মান ও মর্যাদা নিরাপত্তা পাননি সেটিও এখন পাবেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাগপার চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধানসহ জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।