ঢাকাTuesday , 4 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত নেতাদের সঙ্গে ‘অশোভন আচরণ’, চারজনকে শোকজ করল বিএনপি

Link Copied!

পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে বিশৃঙ্খলা ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে চার নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে বিশৃঙ্খলা ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে চার নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। মঙ্গলবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা জেলার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুজানগর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মজিবর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু খা, বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা এবং এন. এ কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।