মোংলায় রমজান মাসে নিত্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে নৌবাহিনীর সহায়তায় অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অপরাধে ব্যবসায়ীদের জরিমানা করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে শহরের ফল বাজার এলাকায় পাইকারি ও খুচরা দোকানে অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা না টাঙিয়ে চড়া দামে ফল বিক্রি করার অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন। এ সময় মূল্য তালিকা প্রদর্শন, পণ্য মজুত না করতে, অতিরিক্ত মুনাফা করে জনভোগান্তি তৈরি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ সময় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। পৃথক মামলায় ৪ জনকে ১৭ হাজার ৫শ টাকা অর্থদণ্ড করা হয়।

