ঢাকাTuesday , 4 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

Link Copied!

পানি সম্পদ মন্ত্রণালয়ের অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নাধীন এবং প্রস্তাবিত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা ও জনমত গ্রহণের লক্ষ্যে নড়াইলে এক গণশুনানির আয়োজন করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) বিকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নড়াইলের আয়োজনে এই গণশুনানী অনুষ্ঠিত হয়। পানি উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিসান আলী, পানি ‍উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শফি উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (ক্রাইম) বোরহানউদ্দিন, প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাফায়েত উল্রাহ, রাশেদুল ইসলাম। গণশুনানিতে নড়াইলে চলমান বিভিন্ন প্রকল্প এবং আগামীতে প্রয়োজনীয় বিভিন্ন প্রকল্প নিয়ে এ সময় বিস্তারিত আলোচনা করা হয়।