ঢাকাTuesday , 4 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে ৪টি সংসদীয় আসনের দাবীতে মানববন্ধন

Link Copied!

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জে ৩টি আসনের পরিবর্তে ৪টি আসন করার দাবীতে মানববন্ধন ও গণসাক্ষর অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের বরাবরে আবেদন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা সচেতন নাগরিকবৃন্দের ব্যানাারে এ মানববন্ধন করে। এ সময় শতাধিক মানুষ গণস্বাক্ষর করেন। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, ড. সাইদুল ইসলাম খান অপু, সাংবাদিক আরাফাত রায়হান সাকিব, বিডিক্লিনের প্রতিনিধি অমিত হাসান, ছাত্র প্রতিনিধি নোমান আল- মাহমুদ, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইব্রাহিম খলিল প্রমূখ। মানববন্ধন শেষে ৪টি আসন করা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার তথা সিইসির বরাবরে গণ স্বাক্ষর সম্বলিত একটি আবেদন পত্র জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের কাছে জমা দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৭ সালের আগে মুন্সীগঞ্জের ৬টি উপজেলা নিয়ে ৪টি আসন ছিলো। বিগত আওয়ামী লীগ সরকার এ জেলায় ৩টি আসন করেন। আমরা আগের মতো ৪টি সংসদীয় আসন পুণ:বহাল চাই। এতে আমাদের সংসদে কথা বলার প্রতিনিধিত্ব বাড়বে। আমাদের জেলার জন্য বরাদ্দ বাড়বে। বক্তারা আরও বলেন, সংসদীয় আসন বেশি হলে বাজেট, উন্নয়ন এবং মৌলিক অধিকার বাস্তবায়ন বেশি হবে। এক উপজেলা হতে অন্য উপজেলা দৌড়াদৌড়ি কমবে। তাই জেলাবাসীর সকলের দাবী আমরাদের আগের মতো ৪ টি আসন করা হোক।