ঢাকাTuesday , 4 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে প্রয়াত বিএনপি নেতার মৃত্যুবার্ষিকী পালিত

Link Copied!

ঠাকুরগাঁও জেলা বিএনপির প্রয়াত সভাপতি, সাবেক রুহিয়া ইউপি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে রুহিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে রুহিয়া চৌরাস্তা সংলগ্ন আবু নুর চৌধুরীর মিল মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী ও আনসারুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক গাজী আজমগীর এবং রুহিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এ সময় বক্তারা মরহুম তৈমুর রহমানের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে রুহিয়া থানাধীন সকল ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেন। শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।