ঢাকাTuesday , 4 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘাটাইলে ইট প্রস্তুুতকারী মালিক সমিতির মানববন্ধন

Link Copied!

টাঙ্গাইলের ঘাটাইলে ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সমিতির ঘোষিত কর্মসূচির অনুযায়ী মঙ্গলবার (৪ মার্চ) সকালে ঘাটাইল উপজেলা ইটপ্রস্তুতকারী মালিক সমিতির আয়োজনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি শাহজাহান সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিক ফারুক হোসেন ধলা, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, অর্থ সম্পাদক মোক্তার হোসেন, সদস্য সুলতান মাহমুদসহ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ ও ভাটা শ্রমিকরা উপস্থিত ছিলেন। পরে ৭ দফাদাবী নিয়ে সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তারের কাছে স্মারকলীপি প্রদান করেন ঘাটাইল উপজেলা ইট প্রস্তুুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ।