ফুলবাড়ীতে বিজ্ঞ আদালতের আর্দেশ অমান্য করে চলছে মডেল মসজিদের নির্মান কাজ। ফুলবাড়ী উপজেলার মডেল মসজিদের জায়গা নিয়ে বাদী হয়ে মামলা দায়ের করেন উত্তর সুজাপুর গ্রামের মৃত ইমাজ উদ্দিনের পুত্র মেহেরাজ আলী। দিনাজপুর জেলা বিজ্ঞ সদর সহকারী জজ আদালতে ১১৩/২৪ স্বত্বের মোকদ্দমায় অর্ন্তর্বতীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন দিনাজপুর জেলা বিজ্ঞ সদর সহকারী জজ আদালত । গত ২৯ শে জানুয়ারী ১,২ ও ৩নং বিবাদী গণকে আদালত হতে নিষেধাজ্ঞা নোটিশ (স্বাক্ষর করে) প্রাপ্ত হলেও নির্মাণকার বন্ধ না করে বরং দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছে। বিজ্ঞ আদালতের আদেশকে অবজ্ঞা করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় হতবাক হন মামলার বাদী ও স্থানীয় সচেতন মহল।

