শতশত নেতাকর্মীর উপস্থিতিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দির জামালপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বালিয়াকান্দী উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রেলস্টেশন প্রাঙ্গণে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ উপস্থিত হয়ে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের নিকট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে দোয়া প্রর্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ মৃধা,সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার ভুঁইয়া, জেলা ছাত্র দলের সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান, রাজবাড়ী জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক।
সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের আরও উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ নাজমুল সেখ, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক আয়নাল হক দেওয়ান, আনোয়ার মিয়া ,মোঃ তমিজ উদ্দিন মৃধা, মোঃ আলতাফ হোসেন লিটন,বাকি, মতিয়ার, লিটন মল্লিক, আলিবর্দি খান, আহাদুল ইসলাম প্রমুখ।

