ঢাকাMonday , 3 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Link Copied!

গাজীপুরের শ্রীপুরে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারীর পক্ষ থেকে শতাধিক পথচারী দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়ে। রবিবার (২ মার্চ) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার আনসার রোড মোড়ে ইফতার পূর্বে আসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আনোয়ার হোসেন বেপারী জানান, ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত বিগত ১৬ বছরে আমরা স্বাভাবিক জীবন যাপনই করতে পারিনি। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জন্য, বিশেষ করে অসহায় দরিদ্র মানুষের জন্য তেমন কিছু করা সম্ভব হয়নি। এ জন্যই এবার এ ধরনের জনকল্যাণ ও সেবামূলক কাজের উদ্যোগ নেয়া হয়েছে। শিল্প অধ্যুষিত শ্রীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় জীবিকার তাগিদে অনেক নিম্ন আয়ের ভাসমান, অসহায় ও দরিদ্র শ্রেণীর লোকজন বসবাস করে। সারাদিন রোজা শেষে তারা যাতে ইফতার থেকে বঞ্চিত না হয় সেজন্যই এইউদ্যোগ নেয়া হয়েছে। পৌর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ কার্যক্রমে সহযোগিতা করছে। পরবর্তীতে পর্যায়ক্রমে এ কর্মসূচি পৌরসভার জনগুরুত্বপূর্ণ স্থানে শুরু করা হবে। পুরো রোজার মাস ধরে এ ধরনের ইফতার কর্মসূচি ছাড়াও নানা শ্রেণী-পেশার লোকজনের সাথে অসহায় ও দরিদ্র শ্রেণীর লোকজন নিয়ে একসঙ্গে যাতে ঈদ উদযাপন করা যায়, সে জন্য ও বিশেষ পরিকল্পনা রয়েছে। এদিকে, ইফতার সামগ্রী বিতরণ শেষে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ ও মাসব্যাপী যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে কম মূল্যে ইফতার সামগ্রী বিক্রয়ের দোকান উদ্বোধন করেন। পৌরসভার ৭ নং ওয়ার্ড যুবদল নেতা আশরাফুল সরকারের আয়োজনে স্বল্পমূল্যে ইফতার বাজার থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাাকির সরকার, ৭নং ওয়ার্ড যুবদল নেতা এস কে সালাম, জালাল ক্বারী, যুবদল নেতা সৌরভ সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মিয়া, যুগ্ন আহ্বায়কইয়ামিন, ছাত্রদল নেতা হানা গ্রুপের প্রজেক্ট ব্যবস্থাপক আবু তারেক আকন্দ পলাশ, আনছার রোড এলাকার আকরাম মার্কেটের ম্যানেজার মোস্তফা কামাল প্রমূখ।