ঢাকাMonday , 3 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ছাত্রদলের দুটি ইউনিটে আংশিক কমিটির অনুমোদন

Link Copied!

নড়াইলে ছাত্রদলের দুটি ইউনিটে আংশিক কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। জেলার নবগঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন মোঃখালিদ রেজা। এছাড়া সিনিয়র সহ-সভাপতি রিফাত শেখ,সহ সভাপতি মোঃআরমান খাঁন,মোঃতসরুজ্জামান ( আব্দুল্লাহ) ও মোঃবায়জিদ সিকদার। সাধারণ সম্পাদক সাকিব হোসেন সরদার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নীলা খানম,যুগ্ম সাধারণ সমাপাদক মোঃআল আমিন মোল্যা,মোঃইমন মোল্যা। সাংগঠনিক সম্পাদক মোঃফরহাদ শেখ এবং প্রচার সম্পাদক হিসাবে কাজী আবু রাদের নাম রয়েছে। এছাড়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটির সভাপতি হিসাবে ফাহিম খাঁন, সিনিয়র সহ সভাপতি খান জাবেরী বিন জিয়া, সাধারণ সম্পাদক তারেক মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃসাকিব মোল্যা, সাংগঠনিক সম্পাদক সাহাদাৎ আলি খান ও প্রচার সম্পাদক হাছনাত মোল্যাকে নির্বাচন করা হয়েছে। নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসানের (সনি) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে জেলা ছাত্রদলের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।