ঢাকাMonday , 3 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে ৩ ইটভাটায় অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মহাদান ইউনিয়নের ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সুকুমার সাহা। জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের বিভিন্ন স্থানে অবস্থিত সূবর্ণ ব্রিকস কে ১ লক্ষ টাকা, মেসার্স ঝুমুর ব্রিকসকে ২ লাখ টাকা ও তানিম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সেনাবাহিনীর সদস্য ও সরিষাবাড়ী থানা পুলিশ উপস্থিত ছিলেন। এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল বলেন, ‘ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে তারা ইটভাটার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। সেই সঙ্গে ইট তৈরিতে ব্যবহৃত মাটি সংগ্রহের জেলা প্রশাসকের কোনো অনুমিত নেওয়া হয়নি। এমন নানা অনিয়মের দায়ে ৩টি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।