ঢাকাMonday , 3 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুপ্রিমকোর্টের আদেশ অমান্য করে বড়পুকুরিয়া কয়লাখনির স্ক্রাব সরবরাহ

Link Copied!

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নিয়োগ প্রাপ্ত বর্তমান বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সরকার দায়িত্ব নেওয়ার পূর্বে কয়লা খনিতে বিভিন্ন নির্মাণ কাজ সংক্রান্ত বিভাগের প্রধান ছিলেন, এছাড়া তিনি মহাব্যবস্থাপক (মাইনিং) পদে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন। এ সময় তিনি চাইনিজ ঠিকাদার এক্সএমসি-সিএমসি কনসোর্ট টিএমের সঙ্গে কয়লা উৎপাদন ও মালামাল আমদানি সংক্রান্ত চুক্তির ইঞ্জিনিয়ার টু কন্টাক্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি অনিয়ম দুর্নীতির মাধ্যমে প্রচুর অবৈধ অর্থ উপার্জন করার অভিযোগ উঠেছে। খনির একাধিক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী চাইনিজ ঠিকাদার তাকে মোটা অংকের উৎকোচ প্রদান করে একাধিক নিম্নমানের যন্ত্রপাতি আমদানি করেছে। যন্ত্রপাতি সমূহ নিম্নমানের হওয়ায় আয়ুষ্কালের পূর্বেই অর্থাৎ লাইফ টাইম এর পূর্বে বিকল হয়ে যায় এই সমস্ত বিকল মালামাল/যন্ত্রপাতি বর্তমানে বিক্রয়ের জন্য বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সরকার একটি স্ক্রাব নীতিমালা ২০২২ প্রণয়ন করেন। স্ক্রাব নীতিমালার ১৬.০ ধারার তিনটি উপধারা উল্লেখ করা হয়েছে। এমডি সাইফুল ইসলাম সরকার দুর্নীতির আশ্রয় নেওয়ার জন্য স্ক্রাব নীতিমালার ১ ও ২নং ধারা অনুসরণ না করে ৩ ধারায় দুর্নীতি করার সুযোগ থাকায় তা অনুসরণ করেন। অপরদিকে স্ক্রাব মালামাল সংক্রান সুপ্রিম কোর্টের মামলায় আট সপ্তাহ স্থগিত আদেশ থাকা সত্ত্বেও এমডি সাইফুল ইসলাম সরকার সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে গত ২৬/০২/২০২৫ তারিখে স্ক্রাব সরবরাহ আদেশ প্রদান করেন।