ঢাকাMonday , 3 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দুই ট্রাকের সংঘর্ষে সোহাগ (২৯) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোরে গজারিয়া উপজেলার মধ্যবাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোবারক আলীর ছেলে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গজারিয়া উপজেলার মধ্যবাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে মহাসড়কে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাক আরেকটি ট্রাকের উপরে উঠে গেল এক ট্রাকের চালক নিচে চাপা পড়ে। পরে, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘন্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক জানান, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘন্টা চেষ্টার পর ট্রাকের নিচে চাপা পড়া চালককে উদ্ধার করা হয়। এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, নিহতের লাশ গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ায় চলাচল স্বাভাবিক রয়েছে।