নিজস্ব প্রতিিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয় থেকে সাত বস্তা আর্বজনা বের করেছে সিটি করপোরেশন। এসব বস্তায় তল্লাশি চালায় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা।
সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকে মমিন নামের এক পরিচ্ছন্নতাকর্মী এসব আবর্জনা বের করেন।
মমিন বলেন, ‘মোট সাত বস্তা আমরা বের করেছি। এর মধ্যে তিনটি বড় বস্তা ও চারটি ছোট বস্তা। আবর্জনার মধ্যে ছিল খালি পানির বোতল, ওয়ানটাইম খাবার বাটি, প্রিন্টের কালি, কোকাকোলার খালি বোতল, হারপিকের বোতল, অ্যারোসল, হ্যান্ডওয়াশ, ভাঙা চেয়ার, কনডেন্স মিল্কের খালি কৌটা, ভাঙা ফুলের টব, ঢাবের খোসা, গাছের পাতা, ভাঙা কাচ, প্রচারণার বিভিন্ন ব্যানার।
এ বিষয়ে চেয়ারপারসনের মিডিয়া ইউং কর্মকর্তা সায়রুল কবির খান বলেন, ‘মূলত দীর্ঘদিন ধরে এসব আর্বজনা কার্যালয়ের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে ছিল। পরে কার্যালয় থেকে উদ্যোগ নেয়ার পর সিটি করপোরেশন তা আজ বের করল। এসব আবর্জনা বের করার পর এগুলোর ভিতরে অন্য কিছু আছে কি না তা পরীক্ষা নিরীক্ষা করেন সেখানে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’

