ঢাকাSunday , 2 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের লেখনী দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: শহীদ ইকবাল

Link Copied!

উন্নত জাতি বিনির্মাণে সাংবাদকিরা অগ্রণী ভূমকিা পালন করে। দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের লেখনী গুরুত্বর্পূণ ভূমিকা রাখে। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। তাই দেশকে আরো এগিয়ে নিতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বর্পূণ। সাংবাদিক জাতির দর্পন, দেশ ও জাতির কল্যানে তারা জীবন বাজি রেখে সংবাদ সংগ্রহ জাতির নিকট তুলে ধরে। আজকে দেশের গণঅভ্যূত্থানে পেছনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রয়েছে।
শনিবার দুপুরে মণিরামপুর প্রেসক্লাবের আয়োজনে দাতা সদস্যদ্বয়ের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমানের সভাপতিত্বে তিনি আরো বলেন, তাদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশ ও জাতির দিক নির্দেশনা ও কল্যাণ সাধিত হয়। দেশের সংকটময় মুহূর্তে সঠিক তথ্য তুলে ধরে সাংবাদিকরা সাধারণ মানুষকে এক দিকে যেমন সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেয়। অপরদিকে জাতির বিভ্রান্ত হওয়া থেকে বিরত রাখে। তিনি আগামী দিনে দেশ ও জাতির উন্নয়নে সকল সাংবাদিদের সহযোগিতা কামনা করেন।
প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ মুছা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিঠু, প্রেসক্লাবেব প্রতিষ্ঠা সদস্য নিছার উদ্দিন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সহ-সভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সিনিয়র সাংবাদিক আব্বাস উদ্দিন, বাবুল আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, অধ্যক্ষ আব্দুল সাত্তার, যুগ্ম সম্পাদক শামসুজ্জামান শান্ত, বিএনপির নেতা ব্যবসায়ি আক্তার হোসেন, মাহাবুর রহমান, মোনায়েম হোসেন, জুলফিক্কার আলী ভুন্ট ও ফারুক হোসেনসহ প্রমূখ।