ঢাকাMonday , 9 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসছে অবরোধ-হরতালের বিকল্প কর্মসূচি

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ ও হরতালের বিকল্প হিসেবে নতুন কর্মসূচি আসছে। নতুন এই কর্মসূচি জনগণকে জানাতে আগামী সপ্তাহে যে কেনো সময় সংবাদ সম্মেলন করতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে যে কোনো দিন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করবেন। চলমান আন্দোলনে নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানাবেন তিনি।
এছাড়া, আন্দোলনে যেসব নেতাকর্মী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়েছেন তাদের স্বজনদের সহযোগিতার আশ্বাস দেবেন বলেও জানা গেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত আমি কিছুই জানি না। তবে ম্যাডাম সংবাদ সম্মেলন করলেও করতে পারেন। সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়।’