ঢাকাMonday , 9 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি আমাকে হত্যার পরিকল্পনা করেছিল

Link Copied!

joyপাঞ্জেরী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার পরিবারের সদস্যদের অপহরণের ষড়যন্ত্রের খবর গণমাধ্যমে প্রকাশের পর প্রথমবারের মতো মুখ খুললেন জয়। তিনি বলেছেন, ‘বিএনপি আমাকে অপহরণের পর হত্যার পরিকল্পনা করেছিল। দলটির উচ্চ পর্যায়ের নেতৃত্বেই এই ষড়যন্ত্র করা হয়েছিল। যারা আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।’
তবে কাদের নেতৃত্বে এই ষড়যন্ত্র করা হয়েছিল তাদের পরিচয় প্রকাশ করেননি তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে  জয় এসব কথা বলেন।
স্ট্যাটাসে তিনি বলেন, ‘বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্ব সিজারকে মাসে ৪০ হাজার মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি দেয়। প্রথম দফায় তাকে ৩০ হাজার মার্কিন ডলার দেয়া হয়। তদন্ত চলছে তাই আমি তাদের নাম প্রকাশ করতে পারছি না। বিএনপি আমাকে যুক্তরাষ্ট্রে অপহরণের পর হত্যার পরিকল্পনা করেছিল।’
তিনি বলেন, ‘এগুলো কোনো রাজনৈতিক দলের আচরণ হতে পারে না। এগুলো জঙ্গিদের আচরণ। যে দল নিরীহ মানুষ ও শিশুকে জ্যান্ত পুড়িয়ে মারে, তাদের কাছ থেকে আর কী আশা করা যায়?
সুশীল সমাজের সমালোচনা করে জয় তার স্ট্যাটাসে আরো বলেন, ‘যেসব পত্রিকা ও ‘সুশীল সমাজ’ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে কখনো পিছপা হয় না, তারা এ বিষয়ে একেবারে নিশ্চুপ। বিএনপি অপহরণ ও হত্যা করতে পারে, তারপরও তারা কখনোই বিএনপিকে সরাসরি দায়ী করে কিছু বলবে না। তারা সবসময় দুই দলকে দোষী করবে। আমাকে হত্যা করার জন্য বিএনপির এই প্রচেষ্টার সপক্ষে তারা কোন যুক্তি তুলে ধরবে এখন?
তিনি বলেন, ‘এই একই ‘সুশীল সমাজ’ দাবি করে যে ব্যক্তিগত রেষারেষির জের ধরেই নাকি বিএনপি নিরীহ মানুষকে পুড়িয়ে মারে। আমাকে যখন কেউ হত্যার চেষ্টা করছে, সেটিও তখন আমি খুবই ব্যক্তিগত ব্যাপার হিসেবে নিচ্ছি।’
ষড়যন্ত্রকারীদের বিচার করা হবে উল্লেখ করে জয় বলেন, ‘যারা এর জন্য দায়ী, তারা বিএনপির যতো উচ্চ পর্যায়ের নেতৃত্বই হোক না কেন, আমি তাদের হদিসশ বের করে বিচারের মুখোমুখি করবো।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার পরিবারের সদস্যদের অপহরণের অংশ হিসেবে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেয়ায় এক বাংলাদেশিসহ দুজনকে কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
মার্কিন বিচার বিভাগের বরাত দিয়ে গত শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছিল, জেলা জজ ভিনসেন্ট এল ব্রিকেটি গত বৃহস্পতিবার এই দণ্ডাদেশ দেন। দণ্ড পাওয়া দুজনই আদালতের কাছে নিজেদের অপরাধ ও ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন উল্লেখ করা হয়।