ঢাকাSaturday , 1 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে ছয় তলা ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Link Copied!

মুন্সীগঞ্জ সদরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে রশি ছিঁড়ে নিচে পড়ে এমরান নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে সদর উপজেলার কোদালধোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এমরান লক্ষীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গানিয়া গ্রামের মৃত হাফেজ আহমেদের ছেলে। তিনি ক্রাউন সিমেন্টের কংক্রিট রেডিমিক্স কোম্পানিতে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, ওই গ্রামের মিন্টু মিয়ার ছয়তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চললে কোমড়ে রশি বেঁধে সিমেন্টের কংক্রিট সরবরাহের কাজ করছিলেন শ্রমিক এমরান। আকস্মিকভাবে রশি ছিঁড়ে নিচে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদুর রহমান বলেন, হাসপাতালের আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যুর মামলা হবে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।