ঢাকাSaturday , 1 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে হেফাজতে ইসলামের মিছিল

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলাম সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শনিবার দুপুর ৩ টার দিকে এ স্বাগত মিছিল করা হয়। জানা যায়, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় হোটেল, রেস্তোরাঁ, অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দাবীতে ও রমজানের পবিত্রতা রক্ষার্থে হেফাজতে ইসলামের আয়োজনে সরিষাবাড়ী বাস টার্মিনাল থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আরামনগণ বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতি মোখলেছুর রহমান জমিরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, সরিষাবাড়ী উপজেলা ঈমাম সমিতির সভাপতি মুফতি নাজমুল হুদা ফয়েজী, প্রচার সম্পাদক মুফতি রাকিব, উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, পৌর শাখার সভাপতি মাওলানা জুনায়েদ, মুফতি কামরুজ্জামান, মুফতি গোলাম রব্বানীসহ বিভিন্ন মাদ্রাসার আলেম-উলামা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মিছিল ও সমাবেশ পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান।