ঢাকাSaturday , 1 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে খাদ্য সহায়তা পেলো ১৫০ দরিদ্র পরিবার

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন রোজা উপলক্ষ্যে দরিদ্র অসহায় নিম্নআয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে ঢাকা মহানগরের বিএনপি নেতা ইউনুস আলীর নিজস্ব অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। পোগলদিঘা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, পোগলদিঘা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে বিভিন্ন গ্রামের দরিদ্র অসহায় নিম্ন আয়ের ১৫০ জন মানুষের মাঝে রোজা উপলক্ষ্যে মুড়ি, ছোলাবুট, চিনি, খেজুর বিতরণ করা হয়।