ঢাকাSaturday , 1 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে গজারি বন থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

Link Copied!

গাজীপুরে গভীর গজারি বন থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা চালক ইয়াসিন রানার (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার শ্রীপুর ফরেস্ট রেঞ্জের সিংড়াতলী বন বিটের (রেনু ভিটা) গভীর গজারি বন থেকে তার লাশ উদ্ধার করে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। ইয়াসিন রানা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া গ্রামের ওসমান গণির ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী (শিরিরচালা) এলাকার স্ত্রী ও দেড় বছরের এক ছেলে নিয়ে মনাফের বাড়িতে ভাড়া থেকে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম নিহত অটোরিক্সা চালকের পরিবারের বরাত দিয়ে জানান, ইয়াসিন শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে অটোরিকশা নিয়ে বের হন। রাতে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শনিবার (১ মার্চ) সকালে স্থানীয়রা গজারি বনে পাতা কুড়াতে গেলে বনের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্বৃত্তরা অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে গলায় শ্বাসররোধে হত্যার পর অটোরিক্সা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় এক বাড়ীর সিসিটিভির সহযোগিতায় পুলিশ মাধখলা-শ্রীপুর সড়কের আমান পোশাক কারখানার সামনে থেকে ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অটোরিক্সায় চার্জ না থাকায় দুর্বৃত্তরা অটোরিক্সা ফেলে চলে গেছে। ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। দ্রুত হত্যার রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।