ঢাকাMonday , 9 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির মিছিলে পুলিশের বাধা

Link Copied!

_----------লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা বিএনপি গণমিছিলে পুলিশ বাধা দিয়েছে।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, শেখ হাসিনার পদত্যাগ দাবি এবং খালেদা জিয়ার ও বিএনপির নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা বিএনপি গণমিছিল বের করে।
সোমবার সকালে সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলার নেতৃত্বে লালমনিরহাট জেলা বিএনপি গণমিছিল মিশনমোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয়।
পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুর হক সরকার, যুবদল সভাপতি আফজাল হোসেন, ছাত্রদলের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লিমন, সাংগঠনিক সম্পাদক আসাদুল প্রামাণিক প্রমুখ।