ঢাকাWednesday , 26 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ভূমিদস্যু ও দুর্নীতিবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ

Link Copied!

বাগেরহাটে ভূমিদস্যুর অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন শেখ ফয়সাল উর রহমান স্বপন নামে এক ভুক্তভোগী। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ তকদীর হোসেন বাবুর নামে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী ফয়সাল উর রহমান স্বপন অভিযোগ করে বলেন, তিনি বাগেরহাট শহরের মিঠাপুকুর পাড়ে অবস্থিত ডা. সৈয়দ সাখাওয়াত হোসেন ওয়াকফ এস্টেটের যুগ্ম মোতওয়াল্লী হিসেবে কাজ করছেন। এমতাবস্থায় এস্টেটের দ্বিতীয় মোতওয়াল্লী মিজানুর রহমান দীর্ঘদিন অসুস্থ থেকে মারা যান। মারা যাওয়ার আগে গত ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি তাকেএস্টেটের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব দেন। কিন্তু তিনি নিয়োগপ্রাপ্ত হওয়ার পর গত ২০২৪ সালের ৫আগষ্ট থেকে কোনভাবেই এস্টেটের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। দুর্নীতির দায়ে অপসারিত অত্র এস্টেটের প্রয়াত অপর এক মোতাওয়াল্লী খন্দকার আছাদুর রহমান এবং এস্টেটের অপর বৃত্তিভোগী ওয়ারিশ ভূমিদস্যু হিসেবে খ্যাত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর তকদীর হোসেন বাবু বাগেরহাটের সাবেক এমপি শেখ তন্ময় ও খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলামের প্রত্যক্ষ হস্তক্ষেপে আমাকে এস্টেটের কাজ করতে পদে পদে বাধা দেওয়ার পাশাপাশি ভয় ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শেখ তকদীর হোসেন বাবু অর্থের বিনিময়ে প্রভাব খাটিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাকে এস্টেট পরিচালনায় নানাভাবে বাধা দিচ্ছে। এমনকি তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলহাজতে পাঠানোর পাশাপাশি আর্থিক ক্ষতি ও শারীরিকভাবে হয়রানি করছেন। এমতাবস্থায় তকদীর হোসেন বাবুর বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী শেখ ফয়সাল উর রহমান স্বপন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল আবেদিন, খান জাকির হোসেন কবির, মোঃ ওহিদুল ইসলাম, খন্দকার আরিফুল ইসলাম লাক, খন্দকার তৌহিদুর রহমান দিপু, শেখ আরাফ বিন ওহীদসহ অনেকে।