ঢাকাWednesday , 26 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে বেড়িবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

Link Copied!

বুধবার মণিরামপুর উপজেলার হরিণা বিলের বেড়িবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৫৮০ কৃষককের মাঝে ২০ কেজি করে চাল করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, গত শনিবার রাত চারটার দিকে হঠাৎ হরিণা খালের বাঁধ ভেঙ্গে ১ হাজার ২০০ বিঘা বোরো আবাদে পানি ঢুকে পড়ে। এ সময় মাইকে ঘোষণা দিয়েও এলাকাবাসী বাঁশ খুঁটি দিয়ে বাঁধ করতে পারেনি অতিরিক্ত স্রোতের কারণে। এতে করে ৯০০-১০০০ বিঘা বোরো আবাদ এখন কোমর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে তিনি ওই দিন সেখানে গিয়ে বাঁধ নির্মাণে সহয়তা প্রদান করেন। প্রাথমিকভাবে তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করেন এবং পরবর্তীতে তাদের পুনর্বাসন নিয়ে পরিকল্পনা করছেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকুজ্জামান রোকন ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন প্রমূখ।