ঢাকাWednesday , 26 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় প্রাথমিক বিদ্যালয় ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর কর্মচারী পীযুষের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাবাসী লম্পট পীযুষের বিচার দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ২৬ ফেব্রুয়ারি উপজেলার রাজাপুর ৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শরণখোলা উপজেলার ৭ নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রী কর্মচারী কাম দপ্তরী পীযূষ গত ৭ ফেব্রুয়ারী দুপুরে ওই ছাত্রীকে একা পেয়ে স্কুল ভবনের দোতালায় এক রুমে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে ঘটনাটি ওই ছাত্রী স্কুল ছুটির পর তার মাকে জানায়। পরে তার অভিভাবকরা বিষয়টি প্রধান শিক্ষক ও সভাপতিকে অবহিত করে। কিন্তু পিযুষ পলায়ন থাকায় দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় অভিভাবকরা স্থানীয় সুধীজনদের জানায়।পরে একটি স্থানীয়ভাবে আপস মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। ২৬ ফেব্রুয়ারি সকাল দশটার দিকে স্থানীয় প্রতিবাদী জনতা পীযুষ কীর্তনীয়ার বিচার দাবি করে স্থানে বাজারে মানববন্ধন করে। মানববন্ধনের খবর পেয়ে থানা পুলিশের একটি দল ওই ঘটনার স্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ছাত্রীর মা বলেন, তিনি এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেছেন। এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, ওই পরিবারের পক্ষ থেকে মেয়ের বাবা ও মা দুপুরে থানায় এসেছে। মেয়ের সাথে কথা বলে জানা গেছে ওই দপ্তরি আসলেই তার স্পর্শকাতর স্থানে হাত দিয়েছে। অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।